মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পটিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর সোমবার (১৩ অক্টোবর) পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ অক্টোবর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী শিশুটি তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদার আহাম্মদ প্রকাশ দিলদারের (৫২) দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিলদার ওই শিশুকে খেলার জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়।

ভিকটিমের বাবা জামাল অভিযোগ করেন, দোকানের ভেতরে নিয়ে দিদার আহাম্মদ প্রকাশ দিলদার তাঁর মেয়ের পরিহিত জামা ও হাফ প্যান্টের ওপর দিয়ে স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে কান্নাবিজড়িত কণ্ঠে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ জামাল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামি দিদার আহাম্মদ প্রকাশ দিলদার-কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...