শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর-গোলাগুলি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মো. শরীফ (২৩) নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, অনুষ্ঠান শুরু হয় শনিবার (১১ অক্টোবর) সকাল দশটায়। সন্ধ্যা পৌনে ছয়টার সময় ঢাকা থেকে আসা ব্যান্ড দল গান শুরু করে। রাত সাড়ে নয়টায় অনুষ্ঠান শেষ করতে চাইলে বাধে গন্ডগোল। উঠতি বয়সের তরুণরা রাতভর গান শোনার আবদার করেন। এরমধ্যে ব্যান্ডদল তাদের জিনিসপত্র গুছানোর উদ্যোগ নিলে অনুষ্ঠানস্থলে থাকা তরুণরা চিৎকার শুরু করে। এক পর্যায় তারা আয়োজকদের উপর চড়াও হয়।

জিইসি কনভেনশন কর্তৃপক্ষ জানান, প্রশাসনের অনুমতি সাপেক্ষে মোটর সাইকেল কোম্পানি হোন্ডা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় ঢাকা থেকে আসা ব্যান্ড দল গানের অনুষ্ঠান শুরু করেন। রাত সোয়া নয়টায় অনুষ্ঠান বন্ধ করতে চাইলে তরুণরা আরো গান শোনার দাবি জানায়। আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে চলে যেতে চাইলে ঝামেলা বাধে।

খুলশী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, জিইসি কনভেনশনে হোন্ডা কোম্পানির একটি ওয়ার্কশপ ছিলো। কিন্তু কনসার্টের কোনো অনুমতি ছিলো না। কনসার্ট করতে গিয়ে ঝামেলা বাধে। ঘটনার সময় গুলিতে আহত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমি সঠিক জানি না। আপনার মতো আমিও শুনেছি। আমরা তদন্ত করে দেখছি।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...