শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান : ১৯ কোটি টাকার মালামাল জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনী পরিচালিত অভিযানে প্রায় ১৯ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‌‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর শুক্রবার কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে।

টহলকালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে। এ সময় অভিযান পরিচালনা করে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা। অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সাথে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।

আইএসপিআর জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...