বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে প্রশিক্ষণ কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিশ^বিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম নির্মিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে ‘পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, পিএএ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি বিভাগের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, এনডিসি। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামাল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (্উপসচিব) সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের উপসচিব রায়হানা ইসলাম।
প্রধান অতিথি এনএম জিয়াউল আলম বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার দূরত্ব ঘুছাতেই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নের প্রকল্প চুয়েটের এই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে অন্তত পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। চুয়েটের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর আশেপাশে বেশকিছু পর্যটন এলাকা থাকায় বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হাব হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুটো কোম্পানি এই ইনকিউবেটরে স্পেস বরাদ্দ নেওয়ার জন্য যোগাযোগ করেছে। আমরা প্রত্যাশা রাখবো শীঘ্রই দেশ-বিদেশের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিগুলো এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।
প্রশিক্ষণ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ডিজিটাল নিরাপত্তা এজেন্সিসহ আওতাধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, প্রকল্প পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করন।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...