শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীকে ফাঁদে ফেলে চাঁদাবাজি, দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ফাঁদে ফেলে এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পৃথক অভিযানে বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—সুলতানা আক্তার জেসি (২৪) ও হাবিবুর রহমান (২২)। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ অক্টোবর বিকেলে বাদী জিয়াউল হককে (৪৬) ফোন করে সুলতানা আক্তার জানায়, তার গায়ে গরম পানি পড়েছে এবং চিকিৎসার জন্য অর্থ দরকার। পরে ওই ব্যবসায়ী নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে সুলতানার বাসায় যান।

বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তিনজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মিলে তারা ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতির মধ্যে তিনি সঙ্গে থাকা টাকা দিয়ে দেন। এরপর বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে চক্রটি।

ঘটনার পর জিয়াউল হক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার ফুলকলি এলাকা থেকে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করে এবং তার বোনের বাসা থেকে উদ্ধার করে ১২ হাজার টাকা। পরে তার দেখানো মতে মোহাম্মদপুর এলাকা থেকে সহযোগী হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমন দত্ত জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...