শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সচেতন হলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ সম্ভব: মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্রেস্ট ক্যান্সার নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো স্ক্রিনিং, পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর উদ্যোগে এক সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ডা. এ কে এম ফজলুল হক।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্যখাতে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গঠনে কাজ করছে। ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রতীক হিসেবে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গোলাপি আলোয় আলোকিত করা হয়েছে। যেমন- মেডিকেল কলেজ চত্বর থেকে প্রবর্তক মোড়, সার্কিট হাউস এলাকা ও চট্টেশ্বরী এলাকা পর্যন্ত। প্রথমদিকে অনেকে এটি উৎসব ভেবেছিল, কিন্তু পরে সবাই বুঝেছে এটি ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রতীক। এতে সাধারণ মানুষও এ রোগ সম্পর্কে জানছে এবং আগেভাগে চিকিৎসা গ্রহণে উৎসাহিত হচ্ছে। নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি, কারণ অনেকেই সংকোচবশত প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেন না। সময়মতো পদক্ষেপ নিলে ব্রেস্ট ক্যান্সারসহ অন্যান্য রোগও প্রতিরোধ করা সম্ভব।
মেয়র জানান, পার্কভিউ হসপিটালের এই উদ্যোগ নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রাখবে। চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসা আরও সহজলভ্য করতে বাকলিয়ায় একটি বৃহৎ ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে নয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৮ লাখ ২৭ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যা বাইরে প্রায় ১৪০০ থেকে ১৫০০ টাকা খরচে পাওয়া যায়। আমরা চাই—নগরের প্রতিটি শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসুক।
অনুষ্ঠানে অনকোলজিস্ট ডা. ফজলে রাব্বি রিয়াদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. এম এ আউয়াল। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা. শেফাতুজ্জহান এবং রেডিওলজি কনসালট্যান্ট ডা. উম্মে ইফাত সিদ্দীকি।
বক্তারা ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই পারে ব্রেস্ট ক্যান্সারজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমাতে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...