দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে রামগড় উপশাখায় আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব হাফেজ আহমেদ ভূঞা বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারি নাথ, স্বাস্থ্য পরিদর্শক কাজী জসিম উদ্দিন ও রামগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল রুদ্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক রামগড় উপশাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাকিব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রানজেকশন সার্ভিস অফিসার মো. নাহিদ আহমেদ এবং রামগড় উপশাখার কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন সেবা, সুযোগ-সুবিধা ও গ্রাহকবান্ধব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ব্যাংক সম্পর্কে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে সবাই ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রা ও সাফল্যের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকের সঙ্গে থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

