শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে পৃথক বাইক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পৃথক মোটরসাইকে দুর্ঘটনায় দুই বাইক আরোহী ও এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার লিংক রোডের আকমল আলী পয়েন্ট ও ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানা পুলিশ জানায়, রিং রোডে বেপরোয়া বাইকের ধাক্কায় শাহজাহান (৪৮) নামের এক পথচারী নিহত হয়। সন্ধ্যা ৭টায় আকমল আলী লিংক রোডের কিনারায় হাঁটার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুত্বর আহত হলে তাকে মেডিক্যাল নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত শাহজাহানের বাড়ি ইপিজেড থানার কাজী গলি এলাকায়।

এ ঘটনায় ঘাতকরা বাইকটি ফেলে পালিয়ে যায়। বাইকটি থানার হেফাজতে রয়েছে। তবে এখনো ঘাতকদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে এগারটার দিকে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হালিশহর থানা পুলিশ। তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...