শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় বাসের হেলপার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোবারক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) র‍্যাবের সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত বায়েজিদ বোস্তামি থানার মাইজপাড়ার মো. ফয়েজ আলীর ছেলে। তিনি ফুল মিয়াদের বাসায় ভাড়ায় থাকতেন।
তিনি বাসের হেলপার ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিরছড়িতে।
র‌্যাবের সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, গত ২৮ সেপ্টেম্বর মোবারকের সঙ্গে তার বাসার ভাড়াটিয়া ফুল মিয়ার সঙ্গে পানি ও বিদ্যুৎ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মোবারক কয়েকজনের সহযোগিতায় ফুল মিয়াকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন।
পরে তিনি আহত ফুল মিয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
তিনি আরো বলেন, ‘হাসপাতালে তাকে মৃত ঘোষণা করলে ফুল মিয়ার মরদেহ বাসায় নিয়ে মোবারক খাটের নিচে রেখে দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। উক্ত ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে বায়োজিদ থানায় সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্তে নামে। গতকাল সোমবার রাতে পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোবারককে গ্রেপ্তারে সক্ষম হই আমরা। তাকে বায়েজীদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...