শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের বাসযোগ্য দেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে : অতি. জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আমাদের চেয়ে অনেক স্মার্ট। শিশুদের বাসযোগ্য দেশ গড়তে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শিশুরা কিছু একটা বলার চেষ্টা করলে ‘থামো’ এ কথাটি পরিহার করতে হবে, তারা কি বলতে চায়–তা যেন আমরা সকলেই প্রাধান্য দিই। সন্তান অযোক্তিক কিছু বলার চেষ্টা করলে তাকে বুঝাতে হবে। কারণ তারাই আগামীতে নতুন দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। কোন শিশু আনন্দ–বিনোদন থেকে বঞ্চিত হতে পারবে না। এ জন্য পড়ালেখার পাশাপাশি তাদেরকে নীতি–নৈতিকতা শেখানোসহ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তিনি সোমবার জেলা শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জেলা শিশু একাডেমি আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিও সমূহের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে যন্ত্রসংগীত, নাটক, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়।

শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্‌ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কিডস্‌ কালচারাল ইনস্টিটিউটের প্রধান নির্বাহী প্রফেসর ড. সৌরভ সাখাওয়াত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ–পরিচালক আতিয়া চৌধুরী ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। বক্তব্য রাখেন শিশু একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি দেবদুহিতা ঘোষ ও আকিব বিন ওয়াহিদ।

সভাপতির বক্তব্যে শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্‌ উদ্দিন বলেন, আমরা জিও–এনজিওসমূহের সমন্বয়ে শিশুবান্ধব নগর গড়তে চাই। এ লক্ষ্যে চসিক উদ্যোগ নিয়েছে। কোন শিশু যাতে তার ন্যায্য অধিকার থেকে বাদ না পড়ে সে বিষয়টি দেখতে হবে। শিশুদের নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা–ওয়ার্ল্ড ভিশন, ইপসা, মমতা, ঘাসফুল, কারিতাস, ব্র্যাক, কিডস্‌ কালচারাল ইনস্টিটিউট, বনফুল, কোডেক, অপরাজেয় বাংলাদেশ, প্রত্যাশী, ব্রাইট বাংলাদেশ ফোরাম, উষা নারী উন্নয়ন সংস্থা, সংশপ্তক, ইকো ফাউন্ডেশন, টিআইবি, এসওএস শিশু পল্লী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, ইলমা, দৃষ্টি ও ভোরের আলো।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...