সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় বিশ্ব পরিবেশ দিবসে বক্তারা

পরিবেশ দূষণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ‘একটাই পৃথিবী’ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, মৎস্য কর্মকর্তা মো. মকসুদ আহমদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। সভায় অতিথিরা বলেন, পরিবেশের ভাররসাম্য রক্ষায় পরিবেশ দুষন হয়; এমন কাজ থেকে বিরত থাকতে জন সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে পরিবেশ রক্ষা করতে হলে পিলথিন ব্যাবহার, নদী দূষন, পাথর উত্তোলন, বৃক্ষ ও পাহাড় কর্তন বন্ধ করতে হবে। এছাড়া বেশি করে গাছ লাগানোর পাশাপাশি প্রাকৃতিক সম্পদ সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ফসল উৎপাদনে কীটনাশক ও রাসায়নিক সার ব্যাবহার কমিয়ে জৈবিক ভাবে চাষাবাদ করতে হবে। তবেই রক্ষা পাবে পরিবেশ। শেষে ১২০জন কৃষাণ কৃষাণীর মধ্যে বিনামূল্যে সুপারি, আমড়া ও জলপাই গাছের চারা বিতরণ করে এগ্রো ইকোলজি প্রকল্প।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...