শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহিরপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন (সাবেক) ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক  তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী।
মঙ্গলবার  (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নয়াবন্দ, ভোরাঘাট, তেলীগাঁওসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানান ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আমাদের ঐতিহ্য। আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করবো, এটাই আমাদের অঙ্গীকার।
এসময়  সঙ্গে ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী
৪-নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তাজুদ আলী,৭-নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মো:দুলাল মিয়া ৭-নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, মো: আলী আজগর,  শ্রীপুর উওর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, মো: খলিল তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ফেরদৌস আলম আখঞ্জী আগামী উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে জানান। উপজেলা পরিষদের দায়িত্বেও ছিলেন।  এবার নিজ ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...