শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীরা আগের তুলনায় বর্তমানে অনেক বেশি আইনি সহায়তা পাচ্ছে। বিচারক মামলার মেরিট বিবেচনা, সাক্ষ্য গ্রহণসহ সব ধরনের কার্য সম্পন্ন করে মামলা নিষ্পত্তি করায় বিচারপ্রার্থীরা সন্তুষ্ট।

তিনি বলেন, এছাড়া স্পর্শকাতর মামলাগুলো সূক্ষ্মভাবে বিবেচনায় নিয়ে আদালতে বিচার প্রক্রিয়া চলছে। যাতে কোনো পক্ষই অহেতুক হয়রানির শিকার না হন। এসব বিষয়ে নজরদারি রেখেছেন বিজ্ঞ বিচারক।

আদালত সূত্র জানায়, জেলা ও দায়রা জজ আদালতে দায়রা মামলা রয়েছে ১৪ হাজার ৪৩৫ টি। স্পেশাল ট্রাইব্যুনালে মামলা রয়েছে ১ হাজার ৭৯৭ টি। বিশেষ আইনের মামলা রয়েছে ৩৪ টি। ফৌজদারি রিভিশন মামলা রয়েছে ১ হাজার ৭০১টি। ফৌজদারি আপিল ২ হাজার ৩৭২টি রয়েছে।

এই আদালতে মামলা নিস্পত্তি হয়েছে দায়রা মামলা ১৯২ টি। ফৌজদারি রিভিশন মামলা নিষ্পত্তি হয়েছে ৮০টি। ফৌজদারি আপিলের নিষ্পত্তি ৮৮ টি।

পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, সব ধরনের মামলা আদালতে দ্রুত নিষ্পত্তিতে বিচারিক কাজ সম্পন্নে সকল মেরিট পর্যালোচনা করেই অগ্রগতি হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক, শুনানি করেই মামলার প্রকৃত মেরিট ডকুমেন্টসহ পর্যালোচনা করে নিষ্পত্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আদালতে যাতে বাদী ও বিবাদী হয়রানির শিকার না হোন তার প্রতি দৃষ্টি রেখেই বিচারক মামলার অগ্রগতি করে রায় দেন। এতে দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীগণ সুবিচার পাচ্ছেন।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...