শুক্রবার, ২৬ জুন ২০২৬

জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর প্রথম পোস্ট সাকিরার

- Advertisement -
Single page 1st Paragraph

এফসি বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কলম্বিয় গায়িকা সাকিরা প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্বেগ জানিয়ে পাঠানো বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রায় এক দশক পর বয়ফেন্ডের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে সাকিরার। এরপর প্রথম তিনি বয়স্ক পিতার সঙ্গে টুইটারে নিজের ছবি প্রকাশ করেন। সেখানে ‘ওয়াকা ওয়াকা’ গায়িকাকে দেখা যায় হাসপাতালের বেডে চিকিৎসারত পিতার সুশ্রুষা করছেন।

তিনি সেখানে লিখেছেন, সম্প্রতি বার্সেলোনায় একটি এম্বুলেন্সে আমাকে দেখার পর উদ্বেগ জানিয়ে আমি প্রচুর বার্তা পাচ্ছি। আমি শুধু এইটুকু জানাতে চাই যে, ওই ছবিটি ছিল গত সপ্তাহের। এ সময় আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিয়ে আমি একটি এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, যেখানে তিনি এখন সুস্থতার পথে। দয়া করে সব শুভ কামনা তার জন্য পাঠান। আপনাদের সমস্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ’

শনিবার সকালে সাকিরা ও পিকে তাদের বিচ্ছেদের ঘোষণাটি দিয়েছেন। এই জুটির দুটি ছেলে সন্তান রয়েছে। বছরের পর বছর তারা বার্সেলোনার উপকন্ঠে বসবাস করে আসছেন। এক বিবৃতিতে ওই জুটি জানায়,‘ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখন থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া আমাদের সন্তানদের স্বার্থেই এই সিদ্ধান্ত।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...