শুক্রবার, ১৯ জুন ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উৎযাপিত হচ্ছে। পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া শ্যাম চাঁদ ঠাকুর বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোও সুন্দরভাবে উদযাপিত হবে পূজা। পুলিশ আপনাদের পাশে আছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা এসপি সন্তোষ প্রকাশ করে বলেন, শুরু থেকেই নিরাপত্তার জাল বিছানো আছে। যদি প্রয়োজন হয় পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন এসপি সানতু। এর আগে কানুনগোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের কর্মকর্তারা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ডা.মহসিন খান তরুন, জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী সুফল, সঞ্জয় দাশ প্রমুখ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...