শুক্রবার, ১৯ জুন ২০২৬

পটিয়ায় ইসলামী ব্যাংকে সংঘর্ষ: মামলায় আসামি ২৫০-৩০০ জন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার সকালে ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষা বয়কট ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে স্থানীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই সময় কয়েকজন কর্মকর্তা পটিয়া শাখায় কাজে যোগ দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা ব্যাংক ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় একটি গ্রুপ ব্যাংকের সম্পদ লুটের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন, ফলে দিনভর লেনদেন বন্ধ থাকে।

পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে সংঘর্ষ বাঁধে। সুযোগ বুঝে কিছু যুবক ওসির ওপর হামলা চালায় এবং তাঁকে কিল-ঘুষি মারে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তাঁদের মধ্যে আছেন এসআই ফরহাদ, কনস্টেবল সজল ও প্রকাশ।

এ বিষয়ে ওসি নুরুজ্জামান বলেন, ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে আছে। অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...