শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র অংগসংগঠন জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় রাঙ্গুনিয়াস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি সৌধ চত্বরে সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় এবং রাউজান উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মো. জসিম উদ্দিন। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর। জিয়া মঞ্চের উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, সৈয়দ নুর, রাউজান উপজেলা বিএনপির নেতা আইয়ুব খান জনি, চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ ফারুকী, উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. এজলাস, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জানে আলম, জিয়া মঞ্চে রাউজান উপজেলা সহ সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল, ইয়ার খান, রাউজান উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, সামজাদ, মো. ইব্রাহীম, জাহেদ চৌধুরী, নজরুল ইসলাম, আলম হুদা, খোরশাদ আলম, মোহাম্মদ রুবেলসহ চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ। এরপূর্বে, সকাল ১০ টা হতে দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে জড়ো হয়। সেখান হতে আনন্দ শোভাযাত্রা সহকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি সৌধে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন জিয়া মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, রাউজান উপজেলা, রাঙ্গুনিয়া উপজেলাসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন। পরে তার আলোচনা সভায় অংশ নেন।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...