শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতির ডাক, তারেক রহমানের পথেই চলছি: আনিসুল হক

তাহিরপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক বলেন-সম্প্রীতির বাংলাদেশ গড়তে তারেক রহমানের নির্দেশনায় আমরা সেবক হয়ে কাজ করছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকাই আমাদের রাজনৈতিক আদর্শ।
তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার হাজার বছরের ঐতিহ্য। এই উৎসব শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে সম্মান জানানো ও রক্ষা করা।
দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত তিনি উপজেলার নয়াবন্দ, ভোরাঘাট, তেলীগাঁও, ট্যাকেরঘাট, কলাগাঁওসহ বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপে গিয়ে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী আফজাল হোসেন সাফাকুল, শফিনূর, তৌহিদ নূর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...