শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাবারে মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার, পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও মূল্য লেখা না থাকা, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে চট্টগ্রামে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং মো. আফতাবুজ্জামান।

ভোক্তা অধিদপ্তর জানায়, নাহার ফুডস লাইভ বেকারিতে ছত্রাকযুক্ত দুর্গন্ধযুক্ত নষ্ট কেক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার এবং পণ্যে মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না লেখায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

খাবারে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় বিসমিল্লাহ ওরস বিরিয়ানি এবং মেজ্জানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় কাশবন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ম্যানিলা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘আজ বহদ্দারহাট এলাকায় পরিচালিত অভিযানে চারটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...