রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে : বন্দর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান। এজন্য তিনি সবাইকে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকার আহ্বান জানান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) উদ্যোগে নগরীর টাইগারপাসস্থ নেভি কনভেনশন হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান বলেন, বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অধিকাংশ উন্নত বন্দর ও সামুদ্রিক অবকাঠামো দ্রুত ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার, উন্নত ইআরপি সিস্টেম, স্বয়ংক্রিয় টার্মিনাল ও ক্রেন ব্যবস্থাপনা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে। ইতোমধ্যে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছি। অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি।

তিনি বলেন, বাংলাদেশ তার মেরিন বা নৌপরিবহন খাতকে আধুনিকীকরণ ও সম্প্রসারণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ও মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন, মেরিটাইম একাডেমি ও ইনস্টিটিউট স্থাপন করে এই সেক্টরে বিশাল সম্ভাবনা তৈরি করা হচ্ছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...