শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা  আয়োজিত সাংবাদিকদের সাথে ত্রৈমাসিক সভায় বক্তারা

নারীর সচেতন নেতৃত্ব ক্ষমতায়ন ন্যায্যতা সাম্যতা  প্রতিষ্ঠাতেই সম্ভব ন্যায়ভিত্তি সমাজ গঠন

অনলাইন ডেস্ক
গত ২৫ সেপ্টেম্বর, ২০২৫ বিষ্যূদবার দুপুরে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস ) এর উদ্যোগে বাস্তবায়নরত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফাণ্ড পারায়ন প্রকল্পের উদ্যোগে সংস্থার দেওয়ানবাজারস্থ নাহার প্লাজা কার্যালয়ে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে আয়োজিত ত্রৈমাসিক ধারণা প্রদান,তথ্য উপস্থাপন ও মতবিনিময সংক্রান্ত সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
বিশিষ্ট সাংবাদিক দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম বার্তাবিভাগে কর্মরত সাংবাদিক ও জেএসইউএস সহসভাপতি বিপুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের সারগর্ভ মতামত প্রতিফলনের ওপর জোর দিয়ে সংস্থা, কার্যক্রম এবং অনুষ্ঠানসহ প্রকল্পের আলোকে ধন্যবাদ সূচক মতামত প্রদান করেন নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা- পরিচালক কবি ও শিশুসাহিত্যিক  সাঈদুল আরেফীনের সঞ্চালনায় শুরুতেই প্রকল্প ও চট্টগ্রাম ভিত্তিক নারী নির্যাতনের ইস্যূভিত্তিক ধারণাও বিগত ছয়মাসের কার্যক্রমভিত্তিক সু-স্পষ্ট তথ্য তুলে ধরেন যথাক্রমে সংস্থার সহকারী পরিচালক আরিফুল ইসলাম ও এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী।
উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালী থানার ৮টি ইউনিয়ন পটিয়া থানা ও কর্ণফুলী থানার  ১টি করে ইউনিয়ন, বাকলিয়া থানার ৩ টি ওয়ার্ড কোতোয়ালী থানার ২টি ওয়ার্ডের নানা পর্যায়ে চলমান পারায়ন প্রকল্পের বাস্তবায়নে নারী যেমন প্রাধান্য পেয়েছে যুব পুরুষ ও নারীদের একীভূত করা হয়েছে। এতে মিডিয়া ক্যাম্পেইনে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিভিন্ন আন্তঃ সংলাপের মাধ্যমে সমাজের সহিংসতা, ইস্যূভিত্তিক নির্যাতন ও অনাচার প্রতিরোধমূলক বিষয়াদি তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে। প্রকল্পের উপস্থাপিত তথ্য উপাত্তের ওপর নারী নির্যাতনের মাত্রা কমিয়ে আনতে সাংবাদিকরা তাঁদের বিশ্লেষণধর্মী সুপারিশ,মতামত ও পরামর্শ তুলে ধরেন। বর্তমানে সামাজিক মাধ্যমের অপব্যবহারসহ সমাজের নানাস্তররে সংঘটিত অসংগতিও অনাকাঙ্খিত ঘটনার উল্লেখ করে বক্তব্য রাখেন বাংলানিউজের সিনিয়র করেসপণ্ডেন্ট আল রাহমান, দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক জাহেদ মোতালেব, সাপ্তাহিক স্লোগানের নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ, দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার এম কে মনির, সাংবাদিক জোবাইদা ইয়াছমিন প্রমূখ। সবশেষে অনুষ্ঠানের সভাপতি বিপুল বড়ুয়া জেএসইউএসের কার্যক্রমকে আরো অবারিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে ওঠে আসা তথ্যের ভিত্তিতে আগামীদিনে প্রকাশনার মাধ্যমে নারী নির্যতনের সচিত্র তথ্যসহ উপস্থাপনের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...