বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দারকারী আসিফির রহমান নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে একটি টহল সেনাদল শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আসিফুর রহমান। সে ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম পাইকপাড়ার মোখলেসুর রহমানের পুত্র।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবি করেন।

তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়।

ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন।
আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...