শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে পাহাড় কাটা রোধে কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

শ্যামল রুদ্র
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পাহাড় কাটার বিপর্যয় রোধে জরুরি কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম কার্যালয়ে বুধবার ২৪, সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার। স্বাগত বক্তব্য দেন বেলা চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভিন।

বক্তারা বলেন, পাহাড়, টিলা ও বনভূমি শুধু প্রাকৃতিক ঐতিহ্য নয় এটি জীববৈচিত্র্য, পরিবেশ ও মানবজীবনের নিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। কিন্তু গত কয়েক দশক ধরে নির্বিচারে পাহাড় ও টিলা কাটার ফলে চট্টগ্রাম মহানগরীতে ভূমিধস, জলাবদ্ধতা, বন্যা ও প্রাণহানির মতো ভয়াবহ বিপর্যয় ঘটছে।

আলোচনায় জানানো হয়, নগরায়ণ, অবৈধ বসতি স্থাপন ও বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড পাহাড় ধ্বংসের প্রধান কারণ। এতে পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ প্রবণতা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ, প্রশাসনের কঠোর নজরদারি এবং বিকল্প নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি।

সভায় বক্তারা পাহাড় রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আইনি পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নেন, স ম বখতিয়ার,সাধারণ সম্পাদক বাপা-চট্রগ্রাম, সিনিয়র সাংবাদিক আলিউর রহমান, প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক প্রণব বল, দ্যি বিজনেস স্টান্ডার্ড’র মিজানুর রহমান ইউসুফ, জেসমিন সুলতানা পারু,ইলমা, প্রধান নির্বাহী,আতাউল হাকিম ইপসা, চট্টগ্রাম, খাগড়াছড়ি থেকে বেলা নেটওয়ার্ক সদস্য শ্যামল রুদ্র, পুস্পেন চৌধুরী (লোহাগড়া), জাকির হোসেন (বাঁশখালী) প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বেলা কার্যালয়ের তমিজ উদ্দিন ও সংকেত দেব।

এসময় বেলা নেটওয়ার্ক সদস্য, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এবং পাহাড় রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...