বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় থেকে ছয়জন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ১টি শূটার গান, ৩০ রাউন্ড অ্যামোনিশন এবং ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকার একটি পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটক ছয়জন হলেন- মং চালু (৩৬), মনুচিং মারমা (৪০), লুকু-ম, (৩৬) লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) এবং চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবান জেলায়।

চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় সাংবাদিকদের জানান, উপজেলার উত্তর-পূর্ব অংশের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পাহাড়ি পথে পার্বত্য জেলা বান্দরবান থেকে সন্ত্রাসীরা নিয়মিত চন্দনাইশে আসে। পাহাড়ে চাষাবাদ, বাগানে কাজ করতে যাওয়া স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর, চাঁদা আদায়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করে। আজ সোমবার আবারও একদল সন্ত্রাসী বান্দরবান থেকে এসে চন্দনাইশে পাহাড়ে অবস্থান নেওয়ার তথ্য পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...