রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষকরা শিক্ষার মূল ভিত। তাদের হাত ধরেই গড়ে ওঠে আদর্শ মানুষ। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফলের জন্য নয়; বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য। তাই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।
নারীশিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করে চসিক মেয়র বলেন, আজকের শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিকতার শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। নারীশিক্ষা যত বাড়বে, সমাজ তত বেশি আলোকিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের ছাত্রীদেরই ভবিষ্যতে দেশ পরিচালনার গুরুদায়িত্ব নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত হবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা হবে জাতির সম্পদ।
দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা (দিবা শাখা) খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা (প্রাতঃ শাখা) রাজিয়া বেগম, খুরশীদ জাহান, নাজনীনসহ শিক্ষকরা।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...