শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বেআইনিভাবে সংগঠিত হয়ে নগরীতে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ আজ রোববার বিষয়টি নিশ্চিত করে  বলেন, শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরানুল হক রোমান (৪৩), মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মিজানুর রহমান রিয়াজ(৩২), আবু তৈয়ব রাসেল(৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো. সাইদুল ইসলাম (২৮), হাজি মো. নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়,‘শুক্রবার জুমার নামাজের পর বেপারীপাড়া এক্সেস রোডে বেশ কিছু নেতাকর্মী সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। পরে শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বাবুল আজাদ জানান, এ ঘটনায় ডবলমুরিং থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...