সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

আজ রোববার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৫টা থেকে দেড় ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধনসহ ব্যবসায় খাতে নানা সমস্যার বিষয় নিয়ে ব্যবসায়ী নেতারা আলোচনা করেন।

বৈঠকে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মনজুর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএ’র সভাপতি এম এ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)-এর সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ’র মহাসচিব রশিদ আহমেদ হোসাইনি, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এম ফজলুল হক প্রমুখ।

বৈঠকের পরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বড় বড় ব্যবসায়ীরা আজ এখানে উপস্থিত ছিলেন। তাদের আসার পেছনে দুটি কারণ রয়েছে- একটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন এবং অন্যটি শ্রম আইন সংশোধন। এই দুটি বিষয় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে নিতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখার বিষয়ে আলোচনা হয়েছে এবং এর প্রয়োজনীয়তা রয়েছে।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “ব্যবসায়ীরা মতামত দিয়েছেন যে, বর্তমান সরকারকে জাতিসংঘে একটি চিঠি দেওয়া উচিত- বাংলাদেশ সত্যিকার অর্থে এই মুহূর্তে প্রস্তুত কিনা তা জানাতে। জাতিসংঘের প্রতিনিধিদের সরেজমিনে এসে বাংলাদেশের প্রস্তুতি প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজন রয়েছে।”

বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “আমরা যারা বিজনেস কমিউনিটির সদস্য, শিল্প পরিচালনার দায়িত্বে রয়েছি, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত, আমরা আজ আলোচনা করেছি। আমাদের অনেকগুলো ব্যবসায়িক উদ্বেগ রয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের স্থগিতকরণ এবং শ্রম আইন সংশোধন।”

তিনি বলেন, “শ্রম আইন সংশোধনে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা জানেন, ১২৪ টি পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে। এর মধ্যে ১২২টি পয়েন্টে আমরা একমত হয়েছি। যে দুটি পয়েন্টে একমত হতে পারিনি, তার বাস্তবসম্মত কারণ রয়েছে।”

এদিকে সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’- এর চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান এবং প্রিন্সিপাল ডিরেক্টর আবদুল আলীম। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...