রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শহীদ সরওয়ার্দী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে অধ্যাপক সরওয়ার্দীকে আগামী এক বছরের প্রক্টর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

গেল বছরের ২২ সেপ্টেম্বর ফাইন্যান্স বিভাগের অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে এক বছরের জন্য প্রক্টর নিয়োগ দেয় চবি প্রশাসন। সে হিসাবে রোববার তার দায়িত্বের শেষ দিন। তবে মেয়াদ শেষের সপ্তাহ খানেক আগেই গত ১০ সেপ্টেম্বর তানভীর হায়দারের পদত্যাগের দাবিতে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী। তাদের টানা ৫২ ঘণ্টা অনশনের পর ১২ সেপ্টেম্বর বিকালে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আক্তার।

বিশ্ববিদ্যালয়ে এক বছর প্রক্টরের দায়িত্ব পালন করার সময় ফেইসবুকে ‘বিতর্কিত’ স্ট্যাটাস দেয়াসহ নানা কারণে সমালোচিত হয়েছিলেন বিদায়ী প্রক্টর তানভীর হায়দার।

সম্প্রতি গত ৩০ ও ৩১ অগাস্ট স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর নিরাপদ ক্যাম্পাস ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অনশন করে শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...