শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হাউজিং সোসাইটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্দ্যেগে ২০ সেপ্টেম্বর ২০২৫ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন পীরে ত্বরিকত হযরতুলহাজ আল্লামা শাহ্সুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাসেমী (ম.জি.আ)।
সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, চাটগা ডাইজেস্ট সম্পাদক সাংবাদিক সিরাজুল করিম মানিক, সিনিয়র সাংবাদিক জাফর হায়দার, সোসাইটি মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছরোয়ার কবির চৌধুরী, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মামুন আলম প্রমুখ। আলোচনায় অংশ নেন মসজিদের খতিব ক্বারী মাওলানা শেখ মোহাম্মদ ইমরান হুসাইন ক্বাদেরী, পেশ ইমাম হাফেজ মাওলানা নিজাম উদ্দীন আল-কাদেরী, নায়েবে ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপ-কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ গোলাম নবী, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তারেক ইমাম, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আল আমিন হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন কনফারেন্সে তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) মানব জাতির জন্য শান্তি, কল্যান ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকারযুগে তিনি আশার আলো দেখিয়েছেন। পৃথিবীতে তার আগমনের পূর্বেই তাঁর নাম ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল, যা প্রমাণ করে আল্লাহ তায়ালা তাঁকে সর্বশেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালিন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...