শুক্রবার, ১৯ জুন ২০২৬

‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রকল্প নিয়ে চুয়েট-চউক চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর মধ্যে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রকল্পের ভেটিং কার্যক্রম নিয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চউক এর সভাকক্ষে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রকল্প-এর ভেটিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের সভাপতিত্বে চুয়েট এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা এবং চউক এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপপ্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্পের পরিচালক পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী।

অনুষ্ঠানে চুয়েট এর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান বলেন, “আমরা আশাবাদী চুয়েট-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এই ভেটিং কার্যক্রম সম্পন্ন করবে। চট্টগ্রাম মহানগরের টেকসই উন্নয়নে এই কাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা সফলভাবে মাস্টারপ্ল্যান প্রকল্পের কার্যক্রম এগিয়ে যাক-এই কামনা করছি।”

চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম মহানগরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার ভেটিং কার্যক্রমে চুয়েট-এর অভিজ্ঞ শিক্ষক-গবেষকগণ যুক্ত হওয়ায় আমরা আশাবাদী পরিকল্পনার গুণগত মান আরও সমৃদ্ধ হবে। চুয়েট-এর একাডেমিক দক্ষতা ও গবেষণা অভিজ্ঞতা আমাদের শহরের জন্য টেকসই ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চউক-এর পক্ষ থেকে আমি চুয়েট-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় চুয়েটের পক্ষ থেকে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন এবং মাস্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, চউক-এর পক্ষে সচিব রবীন্দ্র চাকমা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসসহ দুই প্রতিষ্ঠানের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়...

সর্বশেষ

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...