শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বায়েজিদে বাল্যবিয়ে বন্ধ করলেন জেলা ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বায়েজিদে ১৪ বছরের শিশুর বাল্যবিয়ে বন্ধ করে সতর্ক করলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বায়েজিদ রুবি গেট এলাকায় বার্মা কলোনিতে হাজির হয়ে সতর্ক করে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, আয়োজন করা হয় ১৪ বছরের এক কন্যা শিশুর বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করে দেন। এ সময় কনের পরিবারকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত দুই পক্ষ যাতে আলাদা অবস্থান করেন নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বলেন, ইমেইল এর মাধ্যমে আমরা একটি ভলান্টিয়ার সংগঠনের মাধ্যমে খবর পাই। এখানে এসে দেখি বিয়ের আয়োজন চলছে। পরে তাদের কাগজপত্র দেখে প্রমাণ হয় মেয়ের বয়স কম। তাই তাঁদের সতর্ক করে জরিমানা ও আইন না ভাঙ্গার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন ও বায়জিদ থানার পুলিশ কর্মকর্তার ও ইপসার কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...