শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে স্বাস্থ্য কর্মীদের প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস-এর সহযোগিতায়ম মঙ্ঘলবার সকাল ১০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের দুই দিন ব্যাপি প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি জনাব ডাঃ ইমাম হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা চট্ট্রগাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম।

ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ডাঃ ইমাম হোসেন ডিডিআরসি প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি প্রতিবন্ধী শিশু ও যুবাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যপারে সব ধরনের সহযোতিা প্রদানের ব্যপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এই প্রশিক্ষণের সফলতা কামনা করেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ হোসনা আরা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা (প্রিভেনটিভ), স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশান, চট্টগ্রাম; জনাব এসএম আলী হাসনাইন ফাতমী, প্রোগ্রাম ম্যানেজার, সিডিডি ও মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, ডিডিআরসি।

অনুষ্ঠানে ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, ডিডিআরসি প্রতিবন্ধী শিশু ও যুবাদের সমাজে সম্মাজনক সহাবস্থান, অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে , সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস-এর সহযোগিতায় পাঁচ বছর মেয়াদী সমাজ ভিত্তিক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে দুই দিন ব্যাপি এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। তিনি উপস্থিত সকলকে প্রশিক্ষণের গুরুত্ব বিবেচনা করে মাঠ পর্যায়ে যে সকল শিশুরা প্রতিবন্ধিতা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

প্রশিক্ষণে ২৫ জন স্বাস্থ্য কর্মী, শিক্ষক ও সমাজ কর্মী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি পরিচালনা করছেন মিস. নুরুন্নাহার, ফিল্ড ট্রেনার, ডিডিআরসি।
সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মানিক, কনসালটেন্ট ফিজিওথেরাপিষ্ট, অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র, চট্টগ্রাম; ডাঃ জুবাইদুন নেছা, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চট্টগ্রাম; মোঃ আশরাফ উদ্দিন, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা-০৩, চট্টগ্রাম; মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, ম্যাপইনসিবিআর প্রকল্প, ডিডিআরসি।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...