শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ১৭ নির্দেশনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’

সভায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভলান্টিয়ার নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পার্কিং ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশনা দেন।

নির্দেশনাগুলো হল- পূজা কমিটির ভেটিংকৃত স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানার ওসির কাছে জমা দেওয়া, প্রতিটি পূজা মণ্ডপে ডিভিআরসহ সিসিটিভি বা আইপি ক্যামেরা স্থাাপন ও মনিটরিংয়ের ব্যবস্থা, নির্দিষ্ট স্থানে ভলান্টিয়ারদের সহযোগিতায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা, প্রতিটি থানায় এবং পুলিশ সুপার কার্যালয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবে, দ্রুত প্রতিক্রিয়ার জন্য থানাভিত্তিক বিশেষ টিম গঠন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন দুষ্কৃতিকারীদের তালিকা পুলিশকে সরবরাহ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট লিংক দ্রুত মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্দেশনার মধ্যে রয়েছে, পূজা উদযাপন পরিষদের কমিটি সংক্রান্ত বিরোধ দ্রুত মীমাংসা, পূজা মণ্ডপের সামনে ও পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিদ্যুৎ চলে গেলে জেনারেটর বা চার্জার লাইট ব্যবহার নিশ্চিত করা, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করে সতর্কতা অবলম্বন, পূজা মণ্ডপের আশপাশে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ এবং রাস্তায় গাড়ি পার্কিং বন্ধের ব্যবস্থা করা, পূজা উপলক্ষে কোনো মেলা বা অন্য অনুষ্ঠান আয়োজন নিরুৎসাহিত করা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন শেষ করা।

এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিাত ছিলেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...