বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

`প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার সেবা প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ব্যতীত অন্য কোন জনপ্রতিনিধি বিচারিক ক্ষমতা নেই। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রমকে দায়িত্ব নিয়ে সম্পন্ন করা উঠিত। অল্প সময়ে, স্বল্প খরচে স্থানীয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

আজ শনিবার বেলা ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভাপ্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহান

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ার‌ম্যানসহ সদস্যদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত। এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে।

স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হবে। স্থানীয় মানুষ নিজেদের ছোটখাট বিরোধ ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করতে পারলে জেলা আদালতে মামলার চাপও কমবে।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. রিফাত হোসেনের সঞ্চালনায় জেলার জুলাই ২০২৪- জুন ২০২৫ গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক-নির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন আহমেদ

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ। এছাড়া সভায় কক্সবাজার জেলার ২৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উদ্দেশ্য বর্ণনা ও প্রকল্পের মূল লক্ষ্য এবং স্থায়িত্বকরণ কৌশল ব্যাখ্যা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্ত্তী

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...