শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিদগ্ধদের পাশে থাকার আহ্বান তামিম-মাশরাফির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত এবং হতাহতদের শোক জানিয়েছেন তামিম-মাশরাফি। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসহাপাতল (চমেক) সূত্রে জানা গেছে। রোববার সকাল থেকে এ পর্যন্ত ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

মর্মান্তিক এই দূর্ঘটনায় শোক জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম সবাইকে আহতদের পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেছেন, আমরা যে যেখানে আছি আমাদের দিক থেকে ছোট-বড় যতটুকু পারি, সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। আশা করি, তারা সবার কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবে। আর আমাদের দোয়া তাদের সঙ্গে আছে। আমরাও তাদের পাশে আছি। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির এক অনুষ্ঠানে তামিম ইকবাল কথাগুলো বলেন।

মুশফিক তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘চট্টগ্রামের খবর শুনে অত্যান্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রার্থনা করছি। এ ঘটনায় ভেঙে না পড়ে মনকে শক্ত রাখতে সীতাকুণ্ডবাসীর প্রতি আহবান জানান।

সাবেক অধিনায়ক মাশরাফি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি রইল সমমর্মিতা প্রকাশ করেন।

মাশরাফি আরো বলেন, শুনেছি আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। হাসি ফোটাতে পারে একটি পরিবারকে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...