শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের আদমজী থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের আদমজীর বিহারী কলোনী থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

র‍্যাব ১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দ নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর  বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দলটি বর্ণিত সময় ও স্থান হতে নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি নাদিম (২২) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।

এর আগে গত ১৮ জুন বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার ৮৪টি পুরিয়া, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭,১১৩/- টাকা উদ্ধার করা হয়। তবে  সে সময় অভিযানকালে নাদিম নামে এক আসামি পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিম এর বসত ঘর হতে উক্ত আলামতগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামি নাদিম (২২) এর সুনির্দিষ্ট কোন পেশা নাই। সে পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করিয়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি’সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়। আসামী নাদিম  বিশেষ অভিযানে সংবাদ পেয়ে তার ঘর তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়। আসামী নাদিম  উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-সস্ত্র তার শয়ন কক্ষে নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ভ) ধারার অপরাধ করেছে।গ্রেফতারকৃত আসামি নাদিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...