শুক্রবার, ১৯ জুন ২০২৬

জনগণের সেবায় ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদের : মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের সেবায় ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদের। ব্যবসা এমন একটি ক্ষেত্র যেখানে দীর্ঘমেয়াদি শ্রম, ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন হয়। কেবল সাময়িক সাফল্য বা মন্দার কারণে ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিলে তা টিকিয়ে রাখা সম্ভব নয়।

মঙ্গলবার নগরীর মিমি সুপার মার্কেটের ৪ (চার) দশক পূর্তি উপলক্ষে শারদীয় উৎসব–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ব্যবসায়ী সমাজ সবসময়ই সমাজের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অতীতে চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে যখনই ব্যবসায়ী সমাজের কাছে গিয়েছি, তারা কখনো ফিরিয়ে দেননি। তাই এ সম্পর্ক আজীবন অটুট থাকবে বলেই আমার বিশ্বাস।

তিনি বলেন, আমাদের পরিবারের সঙ্গেও বহু বছর ধরে ব্যবসার সম্পর্ক রয়েছে। নিউ মার্কেটসহ চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে আমাদের সম্পৃক্ততা ছিল। একসময় আমার পরিবারও ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তাই আমি জানি, ব্যবসা কখনোই হাল ছেড়ে দেওয়ার বিষয় নয়। এটি টিকে থাকে শ্রম, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে।

মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদযাপন চার দশকের সাফল্যের প্রতীক। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে। মিমি সুপার মার্কেটসহ চট্টগ্রামের অন্যান্য বাজার ও ব্যবসা কেন্দ্রগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে। এতে চট্টগ্রামবাসীর চাহিদা পূরণ হবে এবং অর্থনীতিও সমৃদ্ধ হবে।

এই সময় উপস্থিত ছিলেন মিমি সুপার মার্কেটের কার্যকরী পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি এ.কে.এম আব্দুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক, প্রচার ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী, মেয়র মহোদয়ের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপন, সমাজ কল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজল বনিক, সদস্য পিংকু পাল, মো. ফারুক হোসেন, নুরুল কবির ও দোকান মালিক ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ।

এই বিভাগের সব খবর

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৭ রানে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের...

সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...