বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাতকানিয়ায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড়ের দক্ষিণ পাশে দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে মোটরসাইকেলের সাথে বালুবাহী ডাম্পার ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সোয়া ৩ টার দিকে ঘটে।

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ সম্রাট (২২)। সে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকালে সম্রাট মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে দোহাজারীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি উপজেলাধীন কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড়ের দক্ষিণ পাশের বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে পৌছালে কক্সবাজারমুখী একটি বালুবাহী ডাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোহাম্মদ সম্রাট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী আহত সম্রাটকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মহিউদ্দীন বালুবাহী ডাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্রাট নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...