শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: সিনিয়র সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন; চাকরির জীবনে প্রশিক্ষণ অপরিহার্য, কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে সাহায্য করে। কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে চলতে,প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্যই প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পারা সেবার মান উন্নত করে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই প্রশিক্ষণ কর্মীদের ভুলত্রুটি কমাতে, দুর্নীতি হ্রাস করতে এবং নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করতে সাহায্য করে। সামগ্রিকভাবে ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্বখাতে পদ সৃজন,পদ সংরক্ষণ,স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেহেতু মন্ত্রণালয়ে নীতিনির্ধারণী পর্যায় কাজ দেখাশোনা করার দায়িত্ব আপনাদের সেহেতু রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ বিষয়ে ধারনা ও জ্ঞান থাকা অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এর কাজের পরিধি দেশের একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ৩৮হাজার কর্মকর্তা-কর্মচারী ভূমিসংক্রান্ত কাজে নিয়োজিত রয়েছে। কর্মীদের চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় প্রশিক্ষণ, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রশিক্ষণ সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশের উন্নয়নেও অপরিহার্য বলেন; সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়।

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ সচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা),নাসরিন সুলতানা। মূল বক্তব্য উপস্থাপন করেন যুগ্মসচিব (অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগ), এম.এম. আরিফ পাশা।

এই বিভাগের সব খবর

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১ ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

সর্বশেষ

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...