শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও অভিভাবকদের গরু বিতরণ

শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০৫১৫ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং দরিদ্র অভিভাবকদের মধ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় গবাদিপশু বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে রামগড় দারোগাড়াস্থ ব্যাপ্টিষ্ট চার্চের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

আগাপে সংগঠনের উদ্যোগে এবং কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (সিআইবি) অর্থায়নে এক থেকে পাঁচ বছর বয়সী ৬৮ জন শিশুকে বই, কলম, ডিজিটাল ব্ল্যাকবোর্ড ও ইন্টেলিজেন লার্নিং বোর্ডসহ শিক্ষা উপকরণ এবং ২০ অভিভাবককে ২০টি গরু প্রদান করা হয়।

প্রকল্প ব্যবস্থাপক কুবিন্দ্র ত্রিপুরা জানান, দীর্ঘদিন ধরে রামগড় উপজেলার সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের আত্মসামাজিক উন্নয়নে এ প্রকল্প কাজ করে আসছে। প্রধান অতিথি ইউএনও কাজী শামীম বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং সামাজিক উন্নয়নে সহায়ক হবে।

সংগঠনের সভাপতি সুবীর সরকার দিলু জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সংগঠনের এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রামগড় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ফিলিপ হালদার, সংগঠনের কর্মকর্তা, সুবিধাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে...

সর্বশেষ

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...