রবিবার, ২৮ জুন ২০২৬

আলো জ্বলল পদ্মা সেতুতে

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুতে আজ শনিবার পরীক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্বলিত করা হয়েছে।

ঘড়ির কাটায় আজ ঠিক সন্ধ্যা ৬টায় সেতুর মাওয়া প্রান্তে জ্বালানো হয় এই স্ট্রিট লাইট। এর ফলে আলো জ্বললো স্বপ্নের পদ্মা সেতুর ল্যাম্পপোস্টগুলোতে।

শনিবার ৬টায় প্রথমে সেতুর ১২ নম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলোতে লাইট জ্বালানো হয় বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

তিনি জানান, চার লেন সেতুর পশ্চিম পাশে প্রথম বাতি জ্বলে ওঠে। এরপর পূর্ব পাশের বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বাতি জ্বালানোর মুহূর্তে পদ্মা সেতুর কর্মীদের মধ্যে এক বিশেষ আবেগ ও অনুভূতি লক্ষ্য করা যায়। আজই প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলন হলো।

প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর স্ট্রিটলাইটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, সেখানে কেবলগুলো এমনভাবে সেট করা হয়েছে যে, সবগুলো লাইট কিন্তু কখনও একসাথে নিভে যাবে না, কখন অন্ধকারও হবে না। কখনও বা দুই একটি বাতি যদি সমস্যা হয় তাহলে বিকল্প লাইনে বাতি জ্বলবে। সেতু সবসময় আলোকিত থাকবে। সেতুতে ৪২৫টি ল্যাম্পপোস্ট আগেই বসানো হয়েছে। এখন কেবল টেনে সেট করার পর বাতি জ্বালানোর প্রক্রিয়া করলেন তারা। এই বাতি জ্বালানোর পর তা দেখতে আশপাশের উৎসাহি মানুষ সেতুর আশে-পাশে ভিড় জমান। তারা দূর থেকেই পদ্মা সেতুর আলো দেখে অভিভূত হয়েছেন।

প্রকৌশলীরা আরো জানান, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় চলতি বছেরের ১৮ এপ্রিল।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...