শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাওয়ে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় পরকীয়ার জেরে আকিব (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী পুষ্পাসহ পরকীয়া প্রেমিক সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে পুরাতন চান্দগাঁও থানার নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের বন্ধুদের দাবি, প্রবাসে থাকাকালীন সময়ে আকিবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিদেশ থেকে দেশে ফেরার পর এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে স্ত্রী তার প্রেমিককে বাসায় ডেকে এনে আকিবকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
নিহত আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন। নুরুজ্জামান নাজির বাড়ি এলাকার একটি ভবনের ভাড়া বাসায় থাকতেন তিনি।
এ ঘটনায় নিহত আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার পরকীয়া প্রেমিক সাইফকে আটক করা হয়েছে। পুষ্পিতা হোসেন ব্রাহ্মণবাড়িয়া ও সাইফ কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আকিবের মা অভিযোগ করেন, বিষয়টি আগেও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। অবশেষে পরকীয়া প্রেমিকের সহযোগিতায় তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির বলেন, ‘পরকীয়ার জেরে প্রবাসী আকিব খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক সাইফুল ও আকিবের স্ত্রী পুষ্পাকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জাহেদুল ইসলাম।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...