শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় আনোয়ারার মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াজ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রবি আলীর বাড়ীর মুহাম্মদ মোস্তাফা আলীর পুত্র। সে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

লেখাপড়ার পাশাপাশি একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করত; শনিবার রাতে বাইসাইকেল যোগে খাবার ডেলিভারি করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই মো. আরিফুল ইসলাম (২১) বলেন, আমার ভাই পড়ালেখার পাশপাশি বাইসাইকেল যোগে খাবার সরবাহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। শনিবার রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তি ফোন করে জানায় আমার ভাই এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিক আমরা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানে মৃতদেহ দেখতে পাই।

থানা পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানান, পাহাড়তলী বাজারের দিক থেকে আসা (চট্টমেট্টো-খ-১৩-৪৫৭৯) দ্রুতগতির সিএনজি অটোরিক্সা ধাক্কা দিলে সড়কে ছিকটে পড়ে মাথায় গুরুতর আহত হয় যুবক। ধাক্কায় ধুমড়ে মুচড়ে যায় সাইকেলটি। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঘাতক সিএনজি চালক তাকে চমেক হাসপাতালে নামিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যায়। নিহত যুবক বহদ্দারহাট থেকে সাইকেল যোগে অর্ডার ডেলিভারি শেষে মনছুরাবাদ বাসায় ফিরছিল বলে জানা গেছে।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আনোয়ারার নিহত যুবককের লাশ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন তার পরিবার। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ঘাতক সিএনজি চালক যুবককে হাসপাতালে এনে ভর্তি করান বলে হাসপাতাল সূত্রে আমরা জেনেছি। পরবর্তীতে মারা গেলে ওই চালক পালিয়ে যায়। তবে গাড়ির নাম্বার আর চালকের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। আশা করছি দ্রুত আইনের আওতায় আনা যাবে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...