সোমবার, ২৯ জুন ২০২৬

রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ প্রতিনিধির সমন্বয় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নির্বাচিত ব্যাচ প্রতিনিধিদের প্রথম সভা গত ৩ জুন শুক্রবার বেলা সাড়ে ৩ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় ও জেষ্ঠ সতীর্থ ১৯৬৭ ব্যাচের মো: সিরাজুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি-সংগঠক শারুদ নিজাম (ব্যাচ ১৯৮৭)। সভায় ৪৩টি ব্যাচের প্রায় ৬৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিনিধিরা একটি সফল ও অংশগ্রহণমূলক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। সভায় ব্যাচ ১৯৭১ এর প্রতিনিধি জনাব আবুল মনছুর প্রতিনিধিদের সমন্বয়ক হিসেবে ১৯৬৭ এর ব্যাচ প্রতিনিধি জনাব মোঃ সিরাজুল আলম এর নাম প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভার সভাপতি সকল প্রতিনিধির বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, সফল ও অংশগ্রহণ মূলক পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, মো: ফরিদ আহাম্মদ চৌধুরী, নাজিম খান, মোহাম্মদ ফিরোজুল ইসলাম, লায়ন মোহাম্মদ আফসার উদ্দিন, মো: তৈয়ব মিয়া, মো: সাইফুল ইসলাম নিয়াজ, মো: আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আগামী ১৭ জুন পরবর্তী সভার তারিখ নির্ধারণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...