শুক্রবার, ১৯ জুন ২০২৬

বোয়ালখালীতে জলদস্যুদের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জলদস্যুদের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা  যায়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে জলদস্যুদের এক গোপন আস্তানায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি শটগান ও ১৮ রাউন্ড গুলি।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, কয়েকদিন ধরে জলদস্যুদের একটি চক্র কর্ণফুলী নদী এলাকায় মাদক পাচার, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি চালানোর চেষ্টা করছিল।

পুরো চক্রকে আটক করতে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৭ রানে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের...

সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...