রবিবার, ২১ জুন ২০২৬

কাল চট্টগ্রামে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের বৃহত্তম এ জশনে জুলুস (শোভাযাত্রা) ৫৪তম বারের মত আয়োজন করছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এবারও পবিত্র এ শোভাযাত্রা জনসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছে আয়োজকরা।

শুক্রবার দুপুরে নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মানবতার মুক্তির দিশারী রাসূল (সা.) এর এই ধরাপৃষ্ঠে শুভাগমনের ১৫০০ বছর পূর্তি এবং আনজুমান ট্রাস্টের শতবর্ষ পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণে এবারের শোভাযাত্রা ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের ধারক হয়ে ওঠা ধর্মীয় এ শোভাযাত্রা শরিয়তসম্মত ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই সবাইকে ট্রাস্ট ঘোষিত নিয়মাবলি মেনে চলতে হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জশনে জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) এবং সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম.জি.আ.)।

এ ছাড়া জশনে জুলুসে সাউন্ড সিস্টেম আনা, নারীদের অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানান আয়োজকরা।

এবারের শোভাযাত্রা রোড ম্যাপ অনুযায়ী, শনিবার সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে শোভাযাত্রা শুরু হবে। এটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি ঘুরে একই পথে ফিরে গিয়ে জামেয়া মাদরাসার মাঠে সমবেত হবে। সেখানে মাহফিল, জোহর নামাজ এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এতে আরও বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক আমির হোসেন সোহেল, ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, অভীক ওসমান এবং আবু তালেব বেলাল প্রমুখ।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস উপলক্ষে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া ট্রাফিক পুলিশ বিশেষ নির্দেশনাও দিয়েছে।

ইতোমধ্যে নগরের বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপে শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও আনজুমানের পতাকা। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...