সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাংসদ এম. এ. লতিফের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ’র উদ্যোগে ছাত্রদল কর্তৃক প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এম. এ. লতিফ এমপি’র পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মাহবুবুল হক মিঁয়ার নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে মহানগর ও চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শনিবার (৪ জুন) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রদক্ষিণ শেষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্মুখে প্রতিবাদ সমাবেশের রূপ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল বাধা উপেক্ষা করে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। তাদের এই অপচেষ্টা রুখতে এম. এ. লতিফ এমপি’র নেতৃত্বে প্রধানমন্ত্রীর পাশে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবাদ সমাবেশে আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মাহবুবুল হক মিঁয়া। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান চৌধুরী, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার ও সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ’র সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, সহ-সম্পাদক মোঃ আরিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান, আওয়ামীলীগ নেতা মোঃ আক্তার হোসেন, সিরাজুল ইসরাম শাকিল, মোঃ ,শাকির, জাহিদ আলী, আনোয়ার আলী, যুবলীগ নেতা মোঃ হাসান উদ্দিন সোহেল, মোঃ জুয়েল, মোঃ শহীদ শেঠ, সালাউদ্দিন রনি,

স্বাধীনতা নারী শক্তি পরিচালক আমেনা বেগম মিনা, অধ্যাপিকা বিবি মরিয়ম, শাহীনুর আক্তার, গোলতাজ বেগম শান্তা, সহকারী পরিচালক পারভিন আক্তার সোনিয়া, মোহছেনা আক্তার, এছাড়া আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...