শনিবার, ৭ নভেম্বর ২০২৬

‘বুবুন ও পরির গল্প’-এর প্রকাশনা উৎসবে বক্তারা

শিশুর জন্য ভালো বই রচনা জরুরি ভালো বই পাওয়া শিশুর অধিকার

- Advertisement -
Single page 1st Paragraph

গল্পকার বিপুল বড়ুয়ার কিশোর গল্পগ্রন্থ ‘বুবুন ও পরির গল্প’-এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, মানুষের চারপাশে যে সব ঘটনা ঘটছে অথবা চারদিকে যে সব কাহিনি ছড়িয়ে ছিটিয়ে আছে, তা তুলে ধরার মতো গল্পই রচনা করেন লেখকরা। মানুষের চারপাশ থেকে উঠে আসে গল্পে। মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা, কৌতুক ও স্বপ্নগুলো কাহিনি হয়ে ধরা দেয় লেখকের রচনায়। এসব পড়ে শিশুরা আনন্দিত হয়, উপকৃত হয়। বিজ্ঞান কল্পকাহিনিও আজ হয়ে উঠেছে শিশুদের আকর্ষণের বিষয়। কল্পনা আর বিষ্ময়ের সমন্বয়ে রচিত এ সব কাহিনি শিশুর মনকে বিকশিত করে। শিশুর জন্য ভালো বই রচনা ও প্রকাশ জরুরি। ভালো বই পাওয়া শিশুর অধিকার।

গত ৩রা জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত , কবি ওমর কায়সার ও গল্পকার দীপক বড়ুযা।

স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম একাডেমির পরিচালক এস এম আবদুল আজিজ। অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি সনজীব বড়ুয়া, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, উৎপলকান্তি বড়ুয়া, কবি আজিজ রাহমান, অমিত বড়ুয়া, অপু বড়ুয়া প্রমুখ।

বক্তারা আরো বলেন, নীলক্ষেতের দুপুর, জেম সাহেবের বেল, বীনুর মুক্তি দেখা গল্পগ্রন্থের পর বুবুন ও পরির গল্প গ্রন্থ প্রকাশ করে বিপুল বড়ুয়া শিশুকিশোর সাহিত্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছেন। ব্যক্তি হিসেবে তিনে যেমন অমায়িক, তেমনি লেখক হিসেবেও অসাধারণ।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...