শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ঘোষিত সাত দফা মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে চট্টগ্রামের দুই নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শিহাব উদ্দিন বলেন, বিএসসি শিক্ষার্থীদের তিন দফা দাবির তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবি হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি প্রকৌশলী করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সাথে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে না পারে।
অপরদিকে, কারিগরি শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো- কারিগরি শিক্ষাকে ১২তম শ্রেণির সমমান ঘোষণা, সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ পদে পদোন্নতি নিশ্চিত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন, সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবী পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...