শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল

তৃণমূলের ভালোবাসায় বিপুল ভোটে সাঃ সম্পাদক পদে নির্বাচিত আব্দুস সামাদ

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিলে তৃণমূলের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থায় সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দলের একনিষ্ঠ সংগঠক আব্দুস সামাদ।
 মঙ্গলবার (২সেপ্টেম্বর) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে
৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩১ জন, তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, বিনয়ী আচরণ ও কর্মীভিত্তিক রাজনীতির প্রতি দায়বদ্ধতার ফলেই সাধারণ কর্মীদের বিপুল সমর্থনে তিনি জয়ী হন। তিনি পেয়েছেন ৩৫৪ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান পেয়েছেন ২২ ভোট।একই পদের অন্য প্রার্থী কামাল হোসাইন পেয়েছে ১৯ভোট।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।
জয়ের প্রতিক্রিয়ায় আব্দুস সামাদ বলেন,
এই বিজয় আমার একার নয়—এই বিজয় উত্তর শ্রীপুর ইউনিয়নের প্রত্যেক ত্যাগী নেতাকর্মীর। আমি বিশ্বাস করি, সত্যিকারের সংগঠন গড়ে ওঠে ভালোবাসা, একতা ও পরস্পরের শ্রদ্ধাবোধে। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে রাজনীতিকে সেবা আর আদর্শের পথে এগিয়ে নেব।
উল্লেখ্য,,সভাপতি মোশাহিদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্নাচিত হন।সহসভাপতি লালু মিয়া ২৫১ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চান মিয়া ১৬৩ ভোট পেয়ে পরাজিত হন। সহ সাঃ সম্পাদক উকিল -১৮২ ভোট পেয়ে বিজয়ী, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী সাদ্দাম হোসেন ১৫০ ভোট পেয়ে পরাজিত। সাংগঠনিক সম্পাদক  দিলোয়ার হোসেন তালুকদার ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী আলী আমজাদ ৮৪ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...